নেত্রকোনায় আলোচিত সোমা হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

০২ মে ২০২৬, ০৮:২০ AM
বাক্কার মিয়া

বাক্কার মিয়া © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় সোমা আক্তার (৩০) হত্যা মামলার অন্যতম আসামি বাক্কার মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার (১ মে) সন্ধ্যায় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ এ তথ্য নিশ্চিত করেন ।

বাক্কার মিয়া হলেন, পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের আ. মজিদের ছেলে এবং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামের মৃত শামসুদ্দিনের মেয়ের জামাই । 

মো. মেহেদী মাকসুদ জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত ৩০ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কিশোরগঞ্জের তাড়াইল থানাধীন আউজিয়া গ্রামের তাঁর মামার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন পেমই তদন্ত কেন্দ্রের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিঞা।

অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ আরও জানান, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ এবং অধিকতর তদন্তের স্বার্থে সাত (৭) দিনের রিমান্ড চাওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে জমি-সংক্রান্ত জেরে দুপক্ষের সংঘর্ষে সোমা আক্তার নিহত হয় এবং গত ২৫ এপ্রিল মোট ৩৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সুমন মিয়া (মামলা নং ২০)।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬