হেঁটে ৩১ জেলা ঘুরে সাদিয়া এখন ভোলায়

০২ মে ২০২৬, ০৮:০২ AM , আপডেট: ০২ মে ২০২৬, ০৮:০৩ AM
কক্সবাজারের তরুণী সাদিয়া সুলতানা

কক্সবাজারের তরুণী সাদিয়া সুলতানা © টিডিসি ফটো

বিশ্বজয়ের স্বপ্ন বুকে নিয়ে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণের সাহসী অভিযানে নেমেছেন কক্সবাজারের তরুণী সাদিয়া সুলতানা। সফরের ৩১তম জেলা হিসেবে তিনি এখন দ্বীপজেলা ভোলায় অবস্থান করছেন। চলতি বছরের ১ জানুয়ারি পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে এই দীর্ঘ অভিযাত্রা শুরু করেন তিনি।

সাদিয়া সুলতানা কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস আহমেদের মেয়ে। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে বিবিএ পড়ছেন। দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও মানুষের কাছাকাছি যাওয়াই তার এই ভ্রমণের মূল লক্ষ্য। মাঝপথে জাতীয় নির্বাচন ও রমজান মাসের কারণে কিছুদিন বিরতি দিলেও গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বরগুনা জেলা সফর শেষে ভোলায় এসে পৌঁছান।

আরও পড়ুন: ইরান যুদ্ধ নিয়ে দ্বন্দ্বে জার্মান থেকে ৫ হাজার সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সাদিয়া জানান, প্রতিটি জেলায় তিনি প্রায় দুই দিন করে অবস্থান করছেন এবং সেখানকার ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতির অভিজ্ঞতা নিচ্ছেন। একা একজন নারী হিসেবে ভ্রমণের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জেলার ভ্রমণপ্রেমী মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুরা আমাকে সহযোগিতা করছেন। এ পর্যন্ত আমি মনে করি বাংলাদেশ নিরাপদ, কারণ আমি একা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছি।’

৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করার পর তার পরবর্তী লক্ষ্য মাউন্ট এভারেস্ট জয় এবং বিশ্ব ভ্রমণে বের হওয়া। তার বাবা-মাও এই ব্যতিক্রমী উদ্যোগে তাকে সাহস ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সমর্থন জোগাচ্ছেন।

এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পায়ে হেঁটে ৩১টি জেলা ভ্রমণ শেষে এক তরুণী ভোলায় আসার খবরটি আমি অবগত হয়েছি। তার সঙ্গে পুলিশ যোগাযোগের চেষ্টা করছে এবং প্রয়োজন হলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬