ময়মনসিংহ

নাগরদোলা ভেঙ্গে আহত ৫ শিশুর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজন

০১ মে ২০২৬, ০৯:২৮ PM
ময়মনসিংহে জয়নুল আবেদিন পার্কে ভেঙে পড়ে থাকা নাগরদোলা

ময়মনসিংহে জয়নুল আবেদিন পার্কে ভেঙে পড়ে থাকা নাগরদোলা © সংগৃহীত

ময়মনসিংহ শহরের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র জয়নুল আবেদিন পার্কে এক নাগরদোলা ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পার্কে স্থাপিত একটি ‘অবৈধ’ নাগরদোলা ঘূর্ণায়মান অবস্থায় হঠাৎ ছিটকে পড়লে নারী ও শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 
 
শুক্রবার (১ মে) বিকেলে ছুটির দিনে পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরদোলাটি পূর্ণ গতিতে চলার সময় হঠাৎ বিকট শব্দে এর একটি অংশ মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে নাগরদোলায় থাকা যাত্রীরা ছিটকে নিচে পড়ে যান।

আর্তচিৎকারে মুহূর্তেই পার্কের আনন্দঘন পরিবেশ বিষাদে পরিণত হয়। তাৎক্ষনিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬