কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেল প্রাথমিক বিদ্যালয়ের চাল, ২০০ শিক্ষার্থীদের পাঠদানে অনিশ্চয়তা

২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ PM
দেবদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়

দেবদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় © টিডিসি ফটো

ঝালকাঠির নলছিটি উপজেলার ৩ নং কুলকাঠি ইউনিয়নের ১৩ নং দেবদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের অস্থায়ী টিনশেড ঘরের চালা উড়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টির পুরোনো ভবন দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বিকল্প হিসেবে পুরোনো ভবনের পাশেই একটি অস্থায়ী টিনশেড ঘর নির্মাণ করে সেখানে পাঠদান চালিয়ে আসা হচ্ছিল। কিন্তু বুধবারের কালবৈশাখী ঝড়ে সেই টিনশেড ঘরের চালা সম্পূর্ণভাবে উড়ে যায়।

বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী অধ্যয়নরত। হঠাৎ করে শ্রেণিকক্ষের সংকট তৈরি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাম্প্রতিক এই ঝড়ে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।

এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত ক্ষতিগ্রস্ত ঘর মেরামত কিংবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ না নিলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬