মতলবে কালবৈশাখীতে হেলে পড়েছে আধা পাকা ধান

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ PM
ধানক্ষেত পানিতে ডুবে গেছে

ধানক্ষেত পানিতে ডুবে গেছে © ধানক্ষেত

দুই দিন ধরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে পাকা ও আধা পাকা বোরো ধান হেলে পড়েছে। সেই সঙ্গে নিচু এলাকার অনেক ধানক্ষেত পানিতে ডুবে গেছে। হেলে পড়া ও পানিতে ডুবে যাওয়া ধান বিনষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। একদিকে দিনমজুর সংকট অন্যদিকে ফসল বিনষ্টের আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের। এ অবস্থা অব্যাহত থাকলে বোরো চাষিদের লোকসানের মুখ দেখতে হবে।

উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কৃষক আজিজ মিয়া বলেন, চলতি বোরো মৌসুমে তিনি ৫ বিঘা জমিতে চাষাবাদ করেছেন। তার বেশির ভাগ জমি নিচু এলাকায়। ইতোমধ্যে তিনি ২ বিঘা জমির ধান কাটামাড়াই করেছেন। কিন্তু ধান ও খড় শুকাতে পারেন নেই। তার মধ্যে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। তার এক বিঘা জমির ধান হেলে পড়েছে এবং পানিতে ডুব ডুব অবস্থায় রয়েছে। বৃষ্টি বাদল অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডুবে যাবে। পাকা ধান নিয়ে শঙ্কায় রছেন তিনি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বোরো চাষাবাদ হয়েছে ১০ হাজার ৪০ হেক্টর জমিতে। এর মধ্যে এক তৃতীয়াংশ নিচু এলাকায়। নিচু জমির ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। ডাঙ্গা জমির ধান আধা পাকা অস্থায় রয়েছে। আগামী ১৫ হতে ২০ দিনের মধ্যে কাটামাড়াই পুরোদমে শুরু হবে। এক বিঘা জমিতে খরচ হয় ১২ হতে ১৫ হাজার টাকা। ফলন ভালো হলে বিঘাতে ধান হয় ২৫ হতে ২৮ মণ। বর্তমানে বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।

ফরাজিকান্দি  ইউনিয়নের কৃষক আক্তার হোসেন বলেন, বর্তমানে ধান কাটা-মাড়াইয়ের দিনমজুর সংকট দেখা দিয়েছে। চুক্তি ছাড়া দিনমজুরগণ কোনো কাজ করছেন না। বিঘাপ্রতি কাটা মাড়াইয়ের জন্য দিতে হচ্ছে ৫ হতে ৬ হাজার টাকা। তা ছাড়া বৃষ্টি বাদলের দিনে দিনমজুর পাওয়া আরও দুরূহ ব্যাপার ।

উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী বলেন, ‘দুই দিন হতে যে হারে ঝড়ো হাওয়া বইছে, তাতে করে ফসলের তেমন ক্ষতি বা বিনষ্টের সম্ভাবনা নেই। আগামী দুই দিন পর বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা আছে, আমাদের কৃষকরা হারভেস্টার মেশিন নিয়ে প্রস্তুত আছে ধান হারভেস্ট করার জন্য। তবে নিচু এলাকার ফসল ঘরে তুলতে কৃষকের কষ্ট হবে। চলতি মৌসুমে বোরো ধানের ফলন ভালো হচ্ছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬