ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডব: মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত

২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ PM
কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়া মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ও গাছ

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়া মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ও গাছ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখীর তাণ্ডবে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার, বিদ্যুৎ লাইন, গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঝড়ে একটি এয়ারটেল টাওয়ার ভেঙে পড়ায় মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, সকাল আটটা থেকে কালবৈশাখীর ঝড় শুরু হয়। ঝড়ের কারণে তিনলাখপীর বাসস্ট্যান্ডের কাছে একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মোবাইল ফোন গ্রাহকরা।

এ ছাড়া ঝড়ের সময় কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একই উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর বাজারের সড়কে একটি গাছ উপড়ে পড়ে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদে গাছ পড়ে মসজিদের একাংশ ভেঙে গিয়েছে।

এ ব্যাপারে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, মঈনপুর বাজারের বিদ্যুতের খুঁটিটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ছাড়া বাদৈর বাজারের সড়ক থেকেও ভেঙে পড়া গাছ সরানোর চেষ্টা চলছে। উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখীতে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির নিরূপণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬