ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি, শহরে জলাবদ্ধতা

২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ PM
ভারী বৃষ্টিতে ডুবে গেছে ফেনী সরকারি কলেজের মাঠ

ভারী বৃষ্টিতে ডুবে গেছে ফেনী সরকারি কলেজের মাঠ © টিডিসি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জেলায় চলতি বছরে এটি সর্বোচ্চ বৃষ্টি।

সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো।

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, টানা বর্ষণের ফলে ড্রেন ও খাল দিয়ে পানি ধীরগতিতে নামছে। তাই শহরের বিভিন্ন সড়কে জলমগ্ন হয়েছে। ইতোমধ্যে পৌরসভার ১২টি টিম মাঠে কাজ করছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তারমধ্যে সর্বশেষ এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এটি চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬