লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ PM
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান

বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান © টিডিসি

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান মেলা, দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও দশম বিজ্ঞান-বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক ড. মো. মোজাহারুল হক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা।

অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান শিক্ষার প্রসার, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন এবং তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেমিনার শেষে পরবর্তী সময়ে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। তিন দিনব্যাপী এই মেলা চলবে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬