মেঘনায় চিংড়ি রেণু শিকারে গিয়ে যুবক নিখোঁজ, অপেক্ষায় নববধূ

২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ AM
নিখোঁজ স্বপন

নিখোঁজ স্বপন © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে মো. স্বপন (২২) নামে এক তরুণ জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার নবীগঞ্জ সংলগ্ন মেঘনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জালের রশিতে পা পেঁচিয়ে তিনি নদীতে তলিয়ে যান বলে জানা গেছে।

নিখোঁজ স্বপন উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলি কাশেমের বাড়ির মো.বাবুলের ছেলে। মাত্র দুই সপ্তাহ আগে তিনি বিয়ে করেছিলেন। ঘরে তার নববধূ ও স্বজনদের অপেক্ষার প্রহর ভেঙে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মই জাল দিয়ে চিংড়ি আহরণ করতে মেঘনা নদীর নবীগঞ্জ এলাকায় যান স্বপন। নদীতে জাল ফেলার পর সাঁতরে সেটি টানার একপর্যায়ে অসাবধানতাবশত তার পায়ের সঙ্গে মই জালের রশি পেঁচিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তিনি গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। কাছে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিক তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে স্বজন ও স্থানীয় জেলেরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন।

এদিকে নদীপাড়ে নিখোঁজ স্বপনের বাবা বাবুল মিয়াসহ স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। স্বপনের সহপাঠী রাসেল, সোহেল ও মানছুর জানান, মাত্র কয়েকদিন আগে বিয়ে করা এই যুবকের এমন আকস্মিক নিখোঁজের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে মেঘনা পাড়ে হাজারো মানুষ ভিড় করছেন।

কমলনগর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিয়াজুল আমিন জানান, সংবাদ পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে চাঁদপুর থেকে ডুবুরিদের একটি বিশেষ দল ইতোমধ্যে রওনা হয়েছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সহযোগিতায় উদ্ধার কাজ চলছে।

রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9