ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়

২৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ PM
 অ্যাডভোকেট মো. নুরুল হক এবং  অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল

অ্যাডভোকেট মো. নুরুল হক এবং অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল © টিডিসি ফটো

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপিপন্থি সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এই নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির মোট ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট মো. নুরুল হক ৫৯৭ ভোট পেয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ কে এম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ টি এম মাহবুব উল আলম পেয়েছেন মাত্র ৬০ ভোট।

বিজয়ী প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল ও অ্যাডভোকেট এ কে এম মইনুল হোসেন মিলন, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট সজীব সরকার রোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ও অ্যাডভোকেট রাইসুল ইসলাম এবং অডিটর পদে অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, অ্যাডভোকেট রেজাউল কিবরিয়া, অ্যাডভোকেট মো. শাহীন আলম, অ্যাডভোকেট যায়েদ বিন খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সামির আল রশিদ বিপ্লব। প্যানেলের এই বিপুল বিজয়ে আইনজীবী মহলে আনন্দের আমেজ বিরাজ করছে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬