ময়মনসিংহ আইনজীবী সমিতি

১৬ প্রার্থীকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে মনোনয়ন বাতিল

১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫২ PM
ময়মনসিংহ আইনজীবী সমিতি লোগো

ময়মনসিংহ আইনজীবী সমিতি লোগো © সংগৃহীত

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট মো. আব্দুল বারির এই সিদ্ধান্তকে ঘিরে সাধারণ আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আগামী ২৩ এপ্রিল ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন এবং বুধবার ছিল বাছাইয়ের নির্ধারিত দিন।

বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে তাদের কাছে চিঠি পাঠান রিটার্নিং অফিসার। চিঠিতে মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে তাদের ‘ফ্যাসিস্টের সহযোগী বা দোসর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্যানেলে সভাপতি প্রার্থী ছিলেন বদর উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মো. এমদাদুল হক। তাদের প্যানেলের মোট ১৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বদর উদ্দিন আহমেদ বলেন, এটি একটি নির্দলীয় নির্বাচন। আইনজীবী সমিতির ইতিহাসে রাজনৈতিক আখ্যা দিয়ে মনোনয়নপত্র বাতিলের এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তিনি এই সিদ্ধান্তকে অনিয়ম ও অসাংবিধানিক বলে দাবি করেছেন।

আইনজীবী মহলের একটি বড় অংশ এই সিদ্ধান্তকে বিতর্কিত বলে মন্তব্য করেছেন। তাদের মতে, পেশাগত সংগঠনের নির্বাচনে রাজনৈতিক তকমা লাগিয়ে মনোনয়নপত্র বাতিলের কোনো বিধান নেই।

এদিকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য রিটার্নিং অফিসার অধ্যাপক অ্যাডভোকেট আব্দুল বারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনকে সামনে রেখে আইনজীবী সমিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ডাকাতি, মারধর করে নগ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘ওভার নাম্বারিং-আন্ডার নাম্বারিং’ নিয়ে তদন্ত হবে, শিক্ষকদের…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খাল ভরাট করে বাগানবাড়ি, তদন্তে সত্যতা পেল প্রশাসন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ২য় কিস্তির বেতন-ভাতায় বরাদ্দ ৫২ কোটি ৩৫ লাখ টাকা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9