মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৪

১১ এপ্রিল ২০২৬, ০৭:২০ AM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ AM
কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়া ছবি

কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়া ছবি © টিডিসি ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় একে একে চারটি গাড়ির সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি কাভার্ডভ্যান চালক ও এক পথচারীর পা থেঁতলে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচলে ধীরগতি থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এরপর সেই কাভার্ডভ্যানের পেছনে একটি স্টিলের বান্ডেলবাহী ট্রাক এবং সবশেষে ট্রাকটির পেছনে আরও একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে এই চেইন সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষের তীব্রতায় ট্রাকের ওপর থাকা ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। একই সময় রাস্তা পার হতে গিয়ে এক পথচারীও গুরুতর আহত হন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত গাড়িগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, আহত চারজনের মধ্যে চালক ও এক পথচারীর অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। বাকি দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9