মহাসড়ক অবরোধ করে দুই গ্রামের সংঘর্ষ, দীর্ঘ যানজট

০৫ এপ্রিল ২০২৬, ০৯:২১ AM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শনিবার (৪ এপ্রিল) রাতে চৌদ্দগ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে শুরু হওয়া সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ উত্তর শ্রীপুর ও গোমারবাড়ি গ্রামের যুবকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এর ধারাবাহিকতায় কয়েক দিন আগে একই স্থানে আবারও সংঘর্ষ হয়েছিল, যা পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ শনিবার রাতে পুনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

চৌদ্দগ্রাম থানার ওসি) আবু মোহাম্মদ কাউসার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬