ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

০১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ PM
ঝিনাইদহ সদর হাসপাতাল

ঝিনাইদহ সদর হাসপাতাল © সংগৃহীত

ঝিনাইদহে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় শমসের আলী (৮০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শমসের আলী বর্তমানে মরাইদহ গ্রামে ছেলের বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শমসের আলী হরিনাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের বাসিন্দা। তিনি সকালে ঝিনাইদহ শহরে আসেন। পরে আরাপপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় কলা বোঝাই একটি ব্যাটারি চালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আরাপপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুনজয় জানান, ঘটনাটি তিনি শুনেছেন। মরদেহ ঝিনাইদহ মর্গে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬