পেট্রোল আনতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

০১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ PM
মাহাথির মন্ডল

মাহাথির মন্ডল © সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের জন্য পেট্রোল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাহাথির মন্ডল (১৮) নামের এক কলেজছাত্র। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি, পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহাথির মন্ডল মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের দিকে পেট্রোল আনতে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী-বালিয়াকান্দি-মধুখালী সড়কের হুলাইল গ্রামের গজারিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত মাহাথির মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. বারেক মন্ডলের ছেলে এবং বহরপুর ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে চারদিকে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, সড়কটিতে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়ক নিরাপত্তা জোরদার ও যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।

খাবার-পানি থেকেও রক্তে মেশে মাইক্রোপ্লাস্টিক, বাঁচার উপায় ক…
  • ২০ আগস্ট ২০২৬
মেসিদের বিশ্বকাপ স্মৃতি ফেরাল এএফএ
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির গুরুত্বপূর্ণ ৩ বিষয় জানাল মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে ১ জন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায়…
  • ২০ আগস্ট ২০২৬
‘সে আমার সহপাঠী’—ফটোগ্রাফার বন্ধুকে সবার সামনে পরিচয় করিয়ে …
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিদিনের খাবারে কেন রাখবেন হলুদ?
  • ২০ আগস্ট ২০২৬