ঈদের ছুটি শেষে পুরোদমে চালু গাজীপুরের পোশাক কারখানা

২৯ মার্চ ২০২৬, ১২:৫৫ PM
কর্মস্থলে যাচ্ছেন পোশাকশ্রমিকরা

কর্মস্থলে যাচ্ছেন পোশাকশ্রমিকরা © টিডিসি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরেছে শিল্পনগরী গাজীপুর। গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে শ্রমজীবী মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় রবিবার (২৯ মার্চ) সকাল থেকেই সরব হয়ে উঠেছে কারখানা এলাকা। স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা এবং পুরোদমে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।

শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরে ২ হাজার ৭৫৩টি কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ১০০টি তৈরি পোশাক কারখানা আজ থেকে চালু হয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ২২ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। অধিকাংশ কারখানায় টানা ১০ দিনের ছুটি শেষে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, ঈদের ছুটি শেষে জেলার শতভাগ কারখানা চালু হয়েছে এবং সামগ্রিক কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে।

সকাল থেকেই বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের আগেই অনেক শ্রমিক কর্মস্থলে পৌঁছান। কাজে ফিরে সন্তোষ প্রকাশ করে শ্রমিকরা বলেন, স্বাভাবিক কর্মপরিবেশ ও ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত থাকলে তারা আরও উৎসাহ নিয়ে উৎপাদন কার্যক্রমে অংশ নিতে পারবেন।

কারখানা সংশ্লিষ্টরা জানিয়েছেন, শ্রমিকদের জন্য নিরাপদ ও শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি স্বাস্থ্যবিধি ও কর্মপরিবেশ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানার নিরাপত্তা কর্মকর্তা রাহিবুল ইসলাম বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে কাজ করতে পারেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গাজীপুর শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই ধারাবাহিকতা বজায় থাকলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

যশোরে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ৮, অনুপস…
  • ০৯ জুলাই ২০২৬
আজ ফেনীতে এনসিপির পদযাত্রায় যাচ্ছেন নাহিদ-হাসনাতসহ যেসব কেন…
  • ০৯ জুলাই ২০২৬
জুলাই কর্মসূচিতে তিতুমীর কলেজ প্রশাসনের অসহযোগিতা, টানা বৃষ…
  • ০৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড…
  • ০৯ জুলাই ২০২৬
সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী, জলাবদ্ধতায় স্বাস্থ্য কমপ্লে…
  • ০৯ জুলাই ২০২৬
ছোট ভাইকে বাঁচাতে পানিতে নেমে ডুবে গেল সাড়ে ৩ বছর বয়সি বড় ব…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence