বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী—আরেক ফেরিঘাটের ছবি ভাইরাল

২৮ মার্চ ২০২৬, ০২:৪৫ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০২:৪৬ PM
বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে

বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে © টিডিসি সম্পাদিত

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনার কয়েকদিন পড়েই পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাট এলাকায় একটি বাসের প্রায় একাংশ ফেরির বাইরে থাকার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, সাকুরা পরিবহনের ওই বাসটির পেছনের অংশ ফেরির বাইরে অবস্থান করছে। ভেতরে কিছু যাত্রীদেরও অবস্থান করতে দেখা গেছে।

শনিবার (২৮ মার্চ) পটুয়াখালীর স্থানীয় একটি ফেসবুক গ্রুপে একটি অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করেন।

ক্যাপশনে বলা হয়েছে, ‘বগা ফেরি ঘাটে ফেরিতে বাস উঠছে এতটা রিস্ক নেওয়ার কি দরকার, দৌলোদিয়ার ঘটনা থেকে আমাদের অনেক কিছু, শেখা দরকার।’

পোস্টের কমেন্টে আল আমিন নামের একজন কমেন্ট করেছেন, ‘আমাদের দেশের মানুষ কখনো মানুষ ছিলো না আর কখনো মানুষ হবেও না। একটা দুর্ঘটনা দেখে তো মানুষ শিক্ষা পেতে পারে, এই তো তিন দিন হলো কতগুলো তাজা প্রাণ পানিতে ডুবে গেলো! আরে বাংলাদেশে মানুষের জীবনের মূল্যের থেকে টাকা পয়সার মূল্য বেশি।’

মৃদুল নামের অন্য একজন লেখেন, ‘এটা একমাত্র সাকুরার দ্বারাই সম্ভব। এরা যাত্রীদের সার্ভিস নিয়ে চিন্তা করে না, যাত্রীদের জীবনের মূল্যও দেয় না।’

এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
  • ০৪ নভেম্বর ২০২৬
আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন—জামায়াত ও এনস…
  • ০৪ নভেম্বর ২০২৬
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী
  • ০৪ নভেম্বর ২০২৬
মাছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে মাম…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950