পটিয়ায় বাসচাপায় দুমড়ে-মুচড়ে গেল দুটি অটোরিকশা ও একটি ইজিবাইক

২৮ মার্চ ২০২৬, ১২:৫৬ PM
আহত একজনকে উদ্ধার করেন স্থানীয় লোকজন

আহত একজনকে উদ্ধার করেন স্থানীয় লোকজন © সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাসের চাপায় দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। এ সময় এই তিন যানবাহনের চালক আহত হয়েছেন। 

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কমলমুন্সীর হাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর খরনা গ্রামের মোহাম্মদ কামাল (৫০) ও আজিমপুর গ্রামের মো. ইছমাইল (৫৫) এবং পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার মধ্যম হাসিমপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন (৪০)। তাদের মধ্যে ইছমাইল ইজিবাইকের এবং অন্য দুজন অটোরিকশার চালক।

দুর্ঘটনার বিষয়টি পটিয়া ক্রসিং হাইওয়ে থানার এসআই মোশারফ হোসেন বলেন, যাত্রীবাহী বাসটি দেশ ট্রাভেলসের। দুর্ঘটনার পর সেটি আটক করা হয়েছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬