‎ঠাকুরগাঁওয়ের শহিদ রায়হানুলের স্মরণে বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা দিল আজাদী ফাউন্ডেশন

২৪ মার্চ ২০২৬, ০১:১৯ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০১:২৮ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আজমল হক

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আজমল হক © টিডিসি

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক ও অলাভজনক প্রতিষ্ঠান হরিপুর আজাদী ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই শহিদ রায়হানুল হাসানের স্মরণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬’ আয়োজন করা হয়েছে।

‎সোমবার (২৩ মার্চ) সরকারি মোসলেম উদ্দিন কলেজ, হরিপুরের হলরুমে সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে হরিপুর উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

শহিদ রায়হানুলের স্বপ্ন ছিল মেডিকেলে পড়াশোনা করে চিকিৎসক হবেন। প্রাথমিক থেকে প্রথম স্থান অধিকারী রায়হান দাখিল ও আলিম পরীক্ষায় পেয়েছিলেন জিপিএ-৫। মেডিকেলে উচ্চশিক্ষার উদ্দেশ্যে কোচিং করছিলেন রায়হানুল, এমন প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানে শহিদ হন রায়হানুল।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর তোফাজ্জুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক মোখলেছুর রহমান, আজাদী ফাউন্ডেশনের উপদেষ্টা ও ঢাকা জেলা ও দায়রা আদালতের আইনজীবী আমানুল্লাহ আদীব, শিশু বিশেষজ্ঞ ডা. আজমল হক, রুটস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজাদ আলী, ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট আসলাম বেগ, রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু হোসেন, অ্যাডভোকেট কাউকোবাদ কাউসার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহাফুজ মাহিন, বাইকিজেডের স্বত্বাধিকারী জিয়াউর রহমানসহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিরা।

অধ্যাপক তোফাজ্জুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ের প্রান্তিক এলাকা হরিপুর থেকে এতসংখ্যক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া এ অঞ্চলের জন্য গর্বের বিষয়। তিনি এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও অদম্য উদ্যোগ হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের লক্ষ্যনিষ্ঠ অধ্যয়ন, আত্মনিয়োগ এবং মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।

‎শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি প্রদান করলে তারা ভবিষ্যতে গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান অর্জনে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

‎সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী হাওয়া পারভিন জানান, নিজ এলাকার মানুষের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ আয়োজন তাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার প্রত্যয় আরও দৃঢ় করেছে। তারা এ উদ্যোগের জন্য হরিপুর  আজাদী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎অনুষ্ঠান শেষে হরিপুর আজাদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহফুজ মাহিন বলেন, হরিপুরকে শিক্ষা, সচেতনতা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ক্যারিয়ার গাইডলাইন, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। এ ছাড়া অনুষ্ঠানে স্পনসর হিসেবে ছিলেন রানীশংকৈলের ইলেকট্রনিক বাইকের প্রতিষ্ঠান বাইকিজেড, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রুটস স্কুল অ্যান্ড কলেজ, নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ।

আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9