কেন্দুয়ায় একদিনেই কুকুরের কামড়ে আহত ২০ জনের বেশি

২৩ মার্চ ২০২৬, ১২:৫৬ PM
কুকুরের কামড়ে আহত

কুকুরের কামড়ে আহত © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে একদিনেই কুকুরের কামড়ে অন্তত ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হঠাৎ করে কুকুরের উপদ্রব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২২ মার্চ) সকাল থেকে দিনভর উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আক্রান্তদের মধ্যে শিশু ও ১৫ বছরের নিচের কিশোর-কিশোরীর সংখ্যাই বেশি বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, অধিকাংশ কুকুরই পূর্ণবয়স্ক এবং কোনো কারণ ছাড়াই পথচারীদের দিকে তেড়ে আসছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ পরিস্থিতিতে এখনো প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রিফাতুল ইসলাম বলেন, ‘কুকুরের উপদ্রব নিয়ে পূর্বেও আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি সকলকে সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেন।’

এদিকে কুকুরের কামড়ে আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় রোগীদের বাইরে থেকে উচ্চমূল্যে কিনতে হচ্ছে। অথচ দেশের বিভিন্ন জেলা সদর ও উপজেলা পর্যায়ে এই ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহের সুযোগ রয়েছে। তাই দ্রুত কেন্দুয়ায়ও বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আহত সাংবাদিক কাউসার তালুকদারসহ স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিশেষ করে শিশুদের প্রতি বাড়তি নজরদারি রাখতে হবে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9