ফেসবুকে পরিচয়-প্রেম, বিয়ের আগের দিনই সড়কে প্রাণ গেল ড্যাফোডিলের সাবেক শিক্ষার্থীর

২২ মার্চ ২০২৬, ০৩:২৪ PM , আপডেট: ২২ মার্চ ২০২৬, ০৫:২৮ PM
জুলফিকার জিল্লু

জুলফিকার জিল্লু © ফাইল ফটো

ফেসবুকে পরিচয়, অতঃপর প্রেম। রাজশাহী মেডিকেল কলেজে পড়ূয়া ওই মেয়ের বাড়ি প্রস্তাব পাঠিয়ে ৬ মাস আগে বিয়ে রেজিস্ট্রার করা হয়। কথা ছিল, ঈদের তৃতীয় দিন বউ করে বাসায় তুলে নিয়ে আসবে। তখন হবে আনুষ্ঠানিকতা! বিয়ের একদিন বাকি! আজকে হলুদ সন্ধ্যা।

আগামীকাল সোমবার (২৩ মার্চ) বউভাতের আনুষ্ঠানিকতা। সাজসজ্জা ও আয়োজন চলছে গোটা বাড়িতে! ঠিক সে মুহূর্তে হৃদয়বিদারক এ ঘটনা! পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন জুলফিকার জিল্লু (২৭) নামে ওই যুবক। আনন্দের বদলে এখন দুই পরিবারে চলছে শোকের মাতম! 

আজ রবিবার (২২ মার্চ) সকাল ৮টায় পাবনা-নাটোর মহাসড়কের গড়মাটি কলোনি মোড়ে ট্রাক অতিক্রম করে সড়কের পাশে বড় গাছে ধাক্কা লেগে প্রাইভেটকার দুমড়েমুচড়ে নিহত হন তিনি।

মেডিকেল পড়ুয়া সেই মেয়ে রাজশাহীর বাঘা শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। নিহত জিল্লু পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে ‘নওদাপাড়া’ গ্রামের আনসারুল মুন্সির কনিষ্ঠ সন্তান।

৫ ছেলের মধ্যে তিনি সবার ছোট। জুলফিকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮১ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২২ সালে পড়াশোনা শেষ করেন।

পরবর্তীতে চীনের বাংলাদেশি কনস্ট্রাকশন কোম্পানি সিআরইসিতে সহকারী সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে কুমিল্লাতে শাহ সিমেন্ট কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

নিহত জিল্লুর চাচাতো ভাই নূর আলম জানান, সকালে একাই ভাইয়ের প্রাইভেটকারটি চালিয়ে নাটোরের বনপাড়া বাজারে যাচ্ছিলেন জিল্লুর। ইচ্ছে ছিল, বিয়ের বউভাতে দুধ দিয়ে দই তৈরি করবেন। পরে সেখান থেকে বোনের বাড়িতে ভাগনেকে নিয়ে ফিরে আসার কথা। সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠান। কিন্তু তখনি ঘটলো বেদনাদায়ক দুর্ঘটনা! সকাল ৮টায় পাবনা- নাটোর মহাসড়কের গড়মাটি মোড়ে পৌঁছালে গতি হারিয়ে কয়েকটি ট্রাক ওভারটেক করার সময় প্রাইভেট কারটি গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে  ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল জানান, দ্রুত গতির প্রাইভেটকারটি কয়েকটি দাঁড়ানো ট্রাক অতিক্রম করে যাওয়ার সময় ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কোনো অভিযোগ না থাকার কারণে লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা নথিভূক্ত হয়েছে।

এদিকে বিয়েবাড়িতে আনন্দ বাদ দিয়ে চলছে এখন শোকের মাতম। লাশ বাড়িতে পৌঁছার পর গোটা গ্রামে স্বজনদের মাঝে আহাজারি চলছে।

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি বামপ…
  • ১৪ মে ২০২৬
পাহাড়ে নিয়ে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, অপরজনের শ্লীলতা…
  • ১৪ মে ২০২৬
ঢাবিতে ভর্তি হতে গিয়ে কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন প্রধানমন্ত্…
  • ১৪ মে ২০২৬
তারেক রহমান ঢাবিতে পড়ছেন— ওই সময়েই জানতেন ড. আসিফ নজরুল
  • ১৪ মে ২০২৬
মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
  • ১৪ মে ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলন ‘হাইজ্যাক’ করল ছাত্র ইউনিয়ন, অভিযোগ ছ…
  • ১৪ মে ২০২৬