ড্রাম সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫

২২ মার্চ ২০২৬, ০৮:৫৬ AM
নদীতে উদ্ধার অভিযান

নদীতে উদ্ধার অভিযান © সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান ড্রাম সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। নিহত পাঁচজনই শিশু। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২), ছেলে আব্দুল মোতালেব (৬), একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), গামারিয়ার আবির (১৬) ও বালুগ্রামের রিহাদ (৮)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদে জাতায়াতের সুবিধার্থে ড্রাম দিয়ে ভাসমান সেতু তৈরি করে পৌর কর্তৃপক্ষ। প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ওই ড্রাম সেতু ও এর আশপাশে হাজারো মানুষের সমাগম ঘটে। 

শনিবার ঈদের দিন বিকেলে ঘুরতে আসা দর্শনার্থীদের ভারে সেতুটি উল্টে মাঝখান ভেঙে পানিতে পড়ে যায়। এ সময় বেশিরভাগ দর্শনার্থী সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, ‘ভাসমান সেতু ভেঙে নদে ডুবে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত একজনকে চিকিৎসা দেয়া হয়।’

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মবিন খান জানান, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছি, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬