নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত অন্তত ২০

সৌদিয়া পরিবহনের বাস খাদে

সৌদিয়া পরিবহনের বাস খাদে © সংগৃহীত

ঢাকা থেকে পার্বত্য জেলা বান্দরবানগামী সৌদিয়া পরিবহনের একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে অন্তত ২০ পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের সীমান্তবর্তী কেরানীহাট-বান্দরবান মহাসড়কের বান্দরবান বিশ্ববিদ্যালয়ে উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই আহত পর্যটকদের উদ্ধারে স্থানীয়দের দ্রুত এগিয়ে আসার জন্য সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন। একই সময় বান্দরবান সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিমও উদ্ধার কাজে যোগ দেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রিফাত বলেন, দুর্ঘটনাকবলিত বাসটির ভেতর থেকে আমরা অনেক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাসটিতে থাকা অধিকাংশ পর্যটক ছোটখাটো আহত হয়েছেন। তবে তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন। পাহাড়ের ঢালু হয়ে নিচে নামার সময় অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থলে কথা হলে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) ত্রিরতন বড়ুয়ার বলেন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আহত পর্যটকদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন। ওই বাসে থাকা এক পর্যটক আমাদেরকে জানিয়েছেন, বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ সর্বমোট ৪৩ জন যাত্রী ছিলেন এবং যাত্রীরা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে গতরাতে ঢাকা থেকে রওনা হন। বাসটিতে থাকা অন্তত ১৫ থেকে ২০ জন পর্যটক ছোটখাটো আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬
ডায়েরি থেকে ছেঁড়া তিনটি পাতায় যা লিখলেন মেসি
  • ৩১ আগস্ট ২০২৬