ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের, আহত ৪

২১ মার্চ ২০২৬, ১০:০৪ PM , আপডেট: ২১ মার্চ ২০২৬, ১০:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন।

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজার সংলগ্ন বান্ডারী মোড় এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের আঃ আলীর পুত্র মোঃ রুবেল মিয়া (২৬), তিনি ঘটনাস্থলেই মারা যান। অপর নিহত ময়মনসিংহ সদর উপজেলার বাউন্ডারী রোড এলাকার গোলাম মাওলার ৮ বছরের কন্যা মোছাঃ রিদি আক্তার। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, 'ময়মনসিংহ ও নেত্রকোনা সড়কের খিচা নামক এলাকায় পূর্বধলা থেকে ময়মনসিংহগামী সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে একজন নিহত হন।'

বিষয়টি নিশ্চিত করে শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই মোঃ সবুজ মিয়া জানান, 'দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।'

স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ০৬ অক্টোবর ২০২৬