ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬

২১ মার্চ ২০২৬, ০৬:১৬ PM
ফরিদপুরে কুকুরের কামড়ে ১৬ জন আহত হয়েছেন

ফরিদপুরে কুকুরের কামড়ে ১৬ জন আহত হয়েছেন © ফাইল ফটো

ফরিদপুরের সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) ঈদের নামাজের পর সকাল ১১টার দিকে উপজেলা সদর এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের জামাত শেষে মানুষ যখন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই একটি পাগলা কুকুর অতর্কিত আক্রমণ শুরু করে। কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে রক্তাক্ত করে। এতে মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী এক শিশুর স্বজন মো. সোহাগ মুন্সি জানান, কুকুরটি হঠাৎ করে বেপরোয়া হয়ে ওঠে। আমার ১৩ বছরের ভাতিজা আরাফাতকেও কামড়ে আহত করেছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান সরকার বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচজন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬