শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার

২১ মার্চ ২০২৬, ০১:০৬ PM
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার

শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার © সংগৃহীত

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের আইকনিক শহীদ ওয়াসিম আকরামের পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় শহীদ পরিবারের কাছে। গতকাল শুক্রবার (২০ মার্চ) এই উপহার পৌঁছে দেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দীনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। কক্সবাজার জেলা এনসিপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলামের তত্ত্বাবধানে উপহার সামগ্রী শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হয়।

উপহার প্রদানকালে এনসিপির নেতৃবৃন্দ শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তারা বলেন, দেশের জন্য যেসব মানুষ আত্মত্যাগ করেছেন, তাদের পরিবারের পাশে থাকা সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা এনসিপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং ঈদের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬