সৌদির সঙ্গে মিল রেখে এবার আরও এক জেলায় ঈদ উদযাপন

২০ মার্চ ২০২৬, ০৩:৪৮ PM , আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৩:৫১ PM
সৌদির সাথে মিল রেখে গাইবান্ধায় ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।

সৌদির সাথে মিল রেখে গাইবান্ধায় ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। © সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মুসল্লিরা। শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১০টায় তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়া নতুন জামে মসজিদ সংলগ্ন একটি ভবনের ছাদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামায়াতে ইমামতি ও খুতবা পাঠ করেন আমিনুল ইসলাম। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা এতে অংশ নেন। নামাজ শেষে ধর্মীয় রীতি অনুযায়ী পরস্পরকে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারা। ভারী বৃষ্টির কারণে নামাজের কিছু অংশ মসজিদের ভেতরে সম্পন্ন করতে হয় বলে জানান উপস্থিত ব্যক্তিরা।

২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদের নামাজ পালন করে আসছেন এই গোষ্ঠীর মুসল্লিরা। নামাজ শেষে তাঁরা জানান, সৌদি আরবের সঙ্গেই এই ইবাদত করতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় আরও কয়েকটি জামায়াতে এদিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, একদিন আগে ঈদ উদযাপন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পলাশবাড়ী থানা পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। উপজেলার সংশ্লিষ্ট এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬