যশোরের আফিল অটো ব্রিকসে অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ PM
যশোরের আফিল অটো ব্রিকসে অগ্নিকাণ্ড

যশোরের আফিল অটো ব্রিকসে অগ্নিকাণ্ড © টিডিসি ফটো

যশোর সদরের রুপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত আফিল অটো ব্রিকসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুটি শেডের একটি সম্পূর্ণ এবং অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে প্রতিষ্ঠানটির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে আগুন লাগার পর থেকে টানা দুই ঘণ্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আফিল অটো ব্রিকসের ইনচার্জ ইনসার আলী জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে শেডে হঠাৎ আগুন ধরে যায়। আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ৭টি ইউনিট এসে আগুন নেভায়। এতে করে আমাদের একটি শেডের সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে বলে ধারণা করছি। বাকি অন্য শেডেও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান, আগুনে তাদের ব্রিকসের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শুধু শেডে নয়, কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এব্যাপারে যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গির আহমদ জানান, আগুন ধরার সংবাদ পেয়ে আমাদের ৭টি ইউনিট আফিল ব্রিকসে যায়। সেখানে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করছি ব্রিকসের ওপরের চিমনি থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না। সব কাজ শেষে বলতে পারব।

ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬