রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছে তেলাপোকা-ইঁদুর, কাচ্চি ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ PM
কাচ্চি ডাইনে অভিযান

কাচ্চি ডাইনে অভিযান © সংগৃহীত

বাইরে ঝলমলে সাইনবোর্ড, ভেতরে ক্রেতাদের আনাগোনা— সবকিছুই যেন স্বাভাবিক। কিন্তু রান্নাঘরের দরজা খুলতেই মিলল ভিন্ন চিত্র। মেঝের কোণে ছুটে বেড়াচ্ছে তেলাপোকা, কাঁচামালের বস্তার পাশ ঘেঁষে ইঁদুরের চলাচলের চিহ্ন, স্যাঁতসেঁতে ফ্লোরে জমে থাকা ময়লা আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার।

এমন দৃশ্যই ধরা পড়লো চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ ‘কাচ্চি ডাইনে’ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। এমন নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অভিযানে রান্নাঘরের স্যাঁতসেঁতে ফ্লোর, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, কাঁচামাল অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ এবং খাদ্যপণ্যের লেবেলিংয়ে নির্ধারিত নিয়ম না মানার প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে, কিছু খাদ্যপণ্যে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর লেবেলিং লক্ষ্য করা হয়েছে।

এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের প্রতিনিধিরা, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকবাজার থানা পুলিশের একটি টিম সমন্বয় ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ জাতীয় তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬