নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ PM
উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি ও পুলিশ সদস্যরা

উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি ও পুলিশ সদস্যরা © টিডিসি

নওগাঁর পোরশা উপজেলায় কবরস্থান থেকে ১৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় হাজার বছরের পুরোনো এ প্রত্নসম্পদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

বুধবার দিবাগত গভীর রাতে পোরশার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে থানা-পুলিশ জানতে পারে, শীতলী গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে রাত সাড়ে ১১টার দিকে কবরস্থানের মাঝামাঝি স্থানে আমগাছের নিচ থেকে পরিতক্ত অবস্থায় মূর্তিটিকে উদ্ধার করা হয়। মূর্তিটির উচ্চতা ৫৬ ইঞ্চি, ওজন ১৩৭ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘মূর্তিটি বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কষ্টিপাথরের মূর্তিটি প্রায় হাজার বছরের পুরোনো। মূর্তিটি আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি-সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬