ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ PM
তাবাসসুমের মরদেহ

তাবাসসুমের মরদেহ © টিডিসি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে নিখোঁজ হওয়ার এক দিন পর তাবাসসুম (৪) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বারবাজারের একটি বাগান থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাবাসসুম স্থানীয় বারবাজার এলাকার বাসিন্দা। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে সে নিখোঁজ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ি থেকে খেলার জন্য বের হয়ে আর ফেরেনি তাবাসসুম। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন একটি পরিত্যক্ত স্থানে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬