সরকারি নির্দেশনা অমান্য করে খোলা শিক্ষাপ্রতিষ্ঠান, কড়া বার্তা শিক্ষা অফিসের

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পবিত্র রমজান মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকলেও টাঙ্গাইলের কালিহাতিতে কিছু স্কুলে ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম চালু রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সতর্ক করেছে উপজেলা শিক্ষা অফিস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০০৯.০৮.০০২.০২(অংশ)-৭২ অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদ-উল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 

এতে আরও বলা হয়, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কালিহাতি উপজেলায় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান ও শ্রেণি কার্যক্রম অব্যাহত রেখেছে মর্মে বিভিন্ন মহল হতে অভিযোগ পাওয়া যাচ্ছে; যা সরকারি নিদের্শনার পরিপন্থি। নির্দেশনা অনুযায়ী ২৬ মার্চ পর্যন্ত ছুটি নিশ্চিত করার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬