নেত্রকোনায় ইয়াবাসহ যুবক আটক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ AM
আটক আনাছ

আটক আনাছ © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে ২০০টি ইয়াবাসহ আনাছ (২৯) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছে অধিদপ্তর।

আটক আনাছ মোহনগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দেওথান গ্রামের মৃত হাজী ওয়াকিল উদ্দিন ও কুমকুম বেগম দম্পতির ছেলে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সন্ধার দিকে উপজেলার দেওথান এলাকায় ওই যুবকের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে মোহনগঞ্জ পৌরসভার দেওথান গ্রামে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। এ সময় আসামি আনাছের নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট দক্ষিণ দুয়ারী টিনশেড বসতঘরের উত্তর-পশ্চিম পাশের কক্ষে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে একটি জিপারযুক্ত নীল রঙের পলি প্যাকেটের ভেতর থেকে অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২০ গ্রাম, যার অবৈধ বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় এ মামলাটি করবেন।

ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬