ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদে অভিযান, জাল পুড়িয়ে ধ্বংস

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ AM
৫০টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয় প্রশাসন

৫০টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয় প্রশাসন © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিমনা সড়কের দ্বিতীয় সেতুর নিচ দিয়ে প্রবাহিত দুগাংগী নদী থেকে দুটি আড়াআড়ি বাঁধ উচ্ছেদ ও ৫০টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এক অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পালসহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্য কর্মচারীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা নদী কমিটির সদস্য ও নদী ও প্রকৃতির সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ এবং সদস্য সোহেল রানা ভূঁইয়া।

শামীম আহমেদ বলেন, ‘জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। নদীতে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা রাখি।’

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ: সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্ম…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭ জেলায় নতুন করে প্রাথমিকে নিয়োগপত্র পেলেন ১৩৬ শিক্ষক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬