এক জালে ১১০০ লাল কোরাল, বিক্রি ৩১ লাখ টাকায়

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ AM
লাল কোরাল মাছ

লাল কোরাল মাছ © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফে এক জালে ধরা পড়েছে ১ হাজার ১০০টি লাল কোরাল, যার আনুমানিক বিক্রিমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩১ লাখ টাকা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ধরা পড়া এসব মাছ রাত সাড়ে ১০টার দিকে ঘাটে পৌঁছানোর পর শুরু হয় কেনাবেচা। ব্যবসায়ীরা জানান, মোট ওজন প্রায় ১২০ মণ হলে মণপ্রতি ২৬ হাজার টাকা দরে বিক্রি করে প্রায় ৩১ লাখ টাকা পাওয়া যাবে।

টেকনাফ পৌরসভার কেরুন তলীর বাসিন্দা মোহাম্মদ মিজান ও হারুনের মালিকানাধীন একটি ট্রলারে এসব মাছ ধরা পড়ে। এক জালে এত বিপুল পরিমাণ লাল কোরাল পেয়ে খুশিতে আত্মহারা ট্রলারের মালিক ও জেলেরা।

ট্রলার মাঝি রহমত উল্লাহ জানান, 'সপ্তাহ ধরে আরাকান আর্মির ভয়ে সাগরে মাছ শিকারে যায়নি । শনিবার মাছ শিকারে যায় ।আজ মঙ্গলবার বিকেলের দিকে জাল তুলে দেখি প্রচুর পরিমাণের মাছ ধরা পড়েছে।'

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি টেকনাফ পৌরসভার কাইয়ুখ খালী ঘাটে পৌঁছানোর পর মাছ ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে জেলেরা মাছগুলোর দাম হাঁকেন ৪৫ লাখ টাকা। পরে মাছ ব্যবসায়ী রশিদ আহমেদ মণপ্রতি ২৬ হাজার টাকা দরে মাছগুলো কিনে নেন। তবে এখনো পুরো মাছের ওজন সম্পন্ন হয়নি।

ট্রলারের মালিক মোহাম্মদ মিজান বলেন, '১৭ জন মাঝিমাল্লা নিয়ে তাঁর ট্রলারটি মাছ ধরতে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর এলাকায় যায়। সেখানে জেলেরা জাল ফেলেন। মঙ্গলবার বিকেলে জালে ধরা পড়ে বিপুল লাল কোরাল মাছ। প্রতিটি মাছের ওজন পাঁচ থেকে ছয় কেজি। গণনা করে পাওয়া গেল ১১০০টি।'

স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল মূলত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে এসব মাছ ঝাঁক বেঁধে সেন্ট মার্টিনের প্রবালের স্তূপে বিচরণ করে। পাথর ও প্রবালের কারণে সেখানে জাল ফেলা কঠিন হওয়ায় দ্বীপের জেলেরা সাধারণত বড়শি দিয়ে বড় কোরাল ধরেন। এবার এক জালেই এত বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬