যেভাবে কাটবেন ট্রেনের টিকিট

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ PM
বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে © সংগৃহীত

ঈদুল ফিতরকে কেন্দ্র করে নিরাপদ বাহন হিসেবে পরিচিত ট্রেনের টিকিটের চাহিদা প্রতি বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। যাত্রী সংখ্যা বেশি হওয়ায় টিকিট পাওয়ার জন্য দীর্ঘ লাইন এবং অনলাইনে দ্রুত ফর্ম ফিলাপে প্রতিযোগিতায় নামতে হয়। এই পরিস্থিতিতে ট্রেন ভ্রমণে টিকিট কাটার পরিকল্পনা থাকলে, আপনার যাত্রা সহজ, নিরাপদ ও আরামদায়ক হতে পারে। 

সাধারণত ঈদ উপলক্ষ্যে ট্রেনের টিকিট মূলত দুইভাবে কেনা যায়—অফলাইন এবং অনলাইন। অফলাইনে ট্রেন স্টেশনে গিয়ে সরাসরি কাউন্টারে থেকে যাত্রীদের তথ্য জানিয়ে টিকিট কেনা হয়। এই পদ্ধতিতে টিকিট কাটার প্রক্রিয়া ঝামেলাপূর্ণ ও দীর্ঘ সারির কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে।

অনলাইনে টিকিট কাটার প্রক্রিয়া তুলনামূলক সহজ ও সময়সাশ্রয়ী। তবে এখানে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করে টিকিট কাটতে হবে। অন্যথায় আপনার কাঙ্ক্ষিত টিকিট নাও পেতে পারেন।

প্রথমে আপনাকে যেতে হবে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের ই-টিকিটিং সেবার ওয়েবসাইটে ( লিংক-https://www.eticket-railway.com/) । সেখানে প্রথমে আপনাকে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 

এরপর যাত্রার তারিখ ও ট্রেন নির্বাচন করে আসন ও কেবিন বেছে নিয়ে পেমেন্ট সম্পন্ন করলেই আপনার টিকিট কাটা শেষ। এবার আপনার প্রদত্ত মেইল বা মোবাইল নাম্বারে মেইল বা মেসেজ দিয়ে টিকিট কনফার্ম করা হবে। টিকিটের অনলাইন কপি মোবাইলে সেভ করতে ভুলবেন না। কেননা যাত্রাপথে আপনার টিকিট চেক করা হতে পারে।  

বর্তমানে বেশিরভাগ যাত্রী অনলাইনে টিকিট কেটে থাকেন বলে আগে থেকেই পরিকল্পনা রাখা ভালো। ঈদের সময় ট্রেনের টিকেটগুলো সাধারণত ১০ দিন আগেই অনলাইনে ছাড়া হয়। অনলাইনে সকাল আটটায় আর অফলাইনে সকাল নয়টায় শুরু হয় টিকিট বিক্রি। তবে গ্রাহকের সংখ্যর বিপরীতে টিকেট সংখ্য অপর্যাপ্ত থাকে বলে অনলাইনে বিক্রি শুরুর কয়েক মিনিটেই শেষ হয়ে যায়। তাই আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখলে টিকেট কাটা সহজ হবে।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9