মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা

১৫ জানুয়ারি ২০২৬, ০২:১৮ PM
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান © টিডিসি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় কলেজের প্রভাষক শিক্ষক শিক্ষার্থী কার্য পরিষদের  পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর  আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়।

‎জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন ও গুণী অধ্যক্ষ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ গুণী প্রধান অধ্যক্ষ নির্বাচিত হন মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান। পরে মাদারীপুর জেলা  কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানের দক্ষ নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা ও সুশাসনের কারণে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজ আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য গর্বের এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে আরও অগ্রগতির অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মান একার নয়, এটি মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরা উচ্চ বিদ্যালয় ও কলেজের  প্রতিষ্ঠাতা সদস্য মো. আব্দুস সালাম, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আজগর আলী চোকদার, প্রতিষ্ঠানের দাতা সদস্য আনোয়ার হোসেন মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য  আহসান হাবিব, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রক্ত পরীক্ষায় আগেভাগেই মিলতে পারে অ্যালঝেইমারের সতর্ক সংকেত
  • ১৮ জুলাই ২০২৬
‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা
  • ১৮ জুলাই ২০২৬
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বললেন—‘আই হ্যাভ আ প্ল্যান’
  • ১৮ জুলাই ২০২৬
হার্টবিটের ছোট পরিবর্তন জানিয়ে দিতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি
  • ১৮ জুলাই ২০২৬
দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন ফাইনালের ভেন্যু, আয়োজকদের কপালে চিন…
  • ১৮ জুলাই ২০২৬
অফিস সহকারীকে ছাত্রদল নেতার হুমকি, ভিডিও বার্তায় আইনি ব্যবস…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence