অসুস্থ বাবাকে দেখতে গিয়ে লাশ হলেন ছেলে

১১ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস মুন্সী ওই এলাকার আব্দুর রহমান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ফেরদৌস। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

রবিবার সকালে সাপুড়িয়া খালের চরে নতুনভাবে মাটি খোঁড়ার চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে খোঁড়াখুঁড়ি করলে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সির মরদেহ পাওয়া যায়। উদ্ধারকালে তার গলায় লাইলনের রশি প্যাঁচানো ছিল এবং বাম হাতের বুড়ো আঙুল কাটা অবস্থায় পাওয়া যায়। মরদেহের পরনে ছিল গেঞ্জি ও শর্টপ্যান্ট।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬