ঝিনাইদহ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

০৩ জানুয়ারি ২০২৬, ০৩:০০ PM
বিএনপির মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে

বিএনপির মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

শনিবার ৩ জানুয়ারি সকাল ৯টায় শুরু হওয়া নির্বাচনী যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে জানানো হয়, দাখিলকৃত কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি না থাকায় তার মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। এ সময় তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঝিনাইদহ–১ আসনে বিএনপির পক্ষ থেকে মো. আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে আইন ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬