সিলেটে নিজ বাসা থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

২২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় নিজ বাসা থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে তার বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ওই ছাত্রীর বাবা নবী উদ্দিন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য। ছাত্রীটি নগরের অগ্রগামী সরকারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এমনটি করেছেন তা নিশ্চিত  হওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তিনি বলেন, পুলিশ কিশোরীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬