ময়মনসিংহে দিপুকে হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ PM
পাবনা সনাতনী সম্প্রদায়ের ব্যানারে বিক্ষোভ হয়

পাবনা সনাতনী সম্প্রদায়ের ব্যানারে বিক্ষোভ হয় © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পাবনা সনাতনী সম্প্রদায়ের ব্যানারে রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ বিক্ষোভ হয়। 

শহরের শ্রীশ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মলয় দাস রায়, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতুসহ অনেকে। 

বক্তারা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এ ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

ভালুকায় দিপু হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়। রোববার দুপুরে পাবনা শহরে

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬