পঞ্চগড়ে শীতার্তদের পাশে পুলিশ নারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ PM
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) © টিডিসি ফটো

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পঞ্চগড়ে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এদিন শহরের দুই শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পুনাক’র পঞ্চগড় জেলা সভানেত্রী শাহিনুর আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার, সেকেন্ড অফিসার কাইয়ুম আলী প্রমুখ।

পুনাক জেলা শাখার সভানেত্রী শাহিনুর আক্তার বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো পুনাকের নিয়মিত কার্যক্রমের অংশ। সেই ধারাবাহিকতায় জেলা পুলিশের সহযোগিতায় শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬