নাফ নদীতে স্পিডবোট ডুবি: মা-মেয়ের করুণ মৃত্যু

০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ PM
নাফ নদীতে স্পিডবোট ডুবি

নাফ নদীতে স্পিডবোট ডুবি © টিডিসি ছবি

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবির ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় ঢেউয়ের আঘাতে স্পিডবোটটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়াম খাতুন (৩৫) ও তার ৫ বছরের মেয়ে মাহিমা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোট নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের আঘাতে উল্টে যায়। খবর পেয়ে একটি স্পীড বোট গিয়ে তাাদের উদ্ধার করে। এতে মা-মেয়ে দুজন মারা যায়।

নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ জানান, বোন আর ভাগ্নিকে নিয়ে স্পিডবোটে টেকনাফে ফিরছিলাম। ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়। পরে তাদের মৃত দেহ উদ্ধার করা হয়। বোনের ঢাকা যাওয়ার কথা ছিল, সেই পথেই এ দুর্ঘটনা।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী বলেন, হাসপাতালে আনার আগেই মা-মেয়ে দুজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত আরও দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছে। কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬