৫০ টাকায় ‘আংকেল’ কার্ড কিনে দিয়েছে: মেট্রোরেলের ছাদে উঠা শিশু ইয়াছিন

৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ PM
ডিএমটিসিএল কর্তৃপক্ষ আটক করে জিজ্ঞাসাবাদ করে শিশু ইয়াছিনকে

ডিএমটিসিএল কর্তৃপক্ষ আটক করে জিজ্ঞাসাবাদ করে শিশু ইয়াছিনকে © সংগৃহীত

মেট্রোরেলের ছাদে এক শিশু উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রবিবার (৩০ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

মেট্রোরেলের সচিবালয় স্টেশনে থেকে ওই শিশুকে নামিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে।  এ সময় তিনি জানায়, এক আংকেলকে ৫০ টাকা দিয়ে একটি কার্ড কিনে নিয়েছে সে। পরে মেট্রোরেলের ভেতর গিয়ে ছাদে উঠে পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশু আরও জানায়, তার নাম ইয়াছিন। তবে তিনি তার পরিচয় বিস্তারিত জানাতে পারেনি। এ সময় ডিএমটিসিএল এর এক কর্মকর্তা বলেন, তার বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে সংশোধনাগারে পাঠানো হবে।

তিনি আরও জানান, আগারগাঁও স্টেশন থেকে তথ্য পেয়েছি মেট্রোরেলের দুটি কারের মধ্যবর্তী স্থানে একজন অবস্থান করছে। সঙ্গে সঙ্গে সব স্টেশনে খবর দিই। পরে সচিবালয় স্টেশনে মেট্রোরেল থামিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে রাত ৯টার পর ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ২টি কারের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল ৮টা ৫ মিনিট থেকে বন্ধ করা হয়। ফলে আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

সূচি অনুসারে, মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। আর মতিঝিল থেকে ছাড়া সর্বশেষ ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে শেষ যাত্রী নামে পৌনে ১১টার দিকে। তবে আজকের এই ঘটনার পর রাত ৮টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

চিকিৎসকদের সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করলেন শিবির সভাপতি, ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ইবতেদায়ী শিক্ষার মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জা…
  • ২৬ আগস্ট ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬