মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

২২ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ PM
বিয়েবাড়িতে স্বর্ণালংকার ও টাকা ডাকাতির অভিযোগ উঠেছে

বিয়েবাড়িতে স্বর্ণালংকার ও টাকা ডাকাতির অভিযোগ উঠেছে © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের স্বর্ণালংকার ও টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত তিনটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রবাসী আবদুল মান্নানের মেয়ের বিয়ে উপলক্ষে শুক্রবার দুপুরে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটার দিকে কনেকে নিয়ে যায় বরপক্ষ। বিয়ে উপলক্ষে মান্নানের বাড়িতে আসা বেশির ভাগ অতিথি সন্ধ্যার পর বিদায় নিলেও কয়েকজন রাতে ছিলেন। এর মধ্যেই রাত তিনটার দিকে মান্নানের দ্বিতল ঘরটির সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দল। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে রেখে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

আবদুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আনোয়ার বলেন, ডাকাত দল অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে। এই ঘটনার পর বাড়ির লোকজন আতঙ্কে রয়েছেন। আজ শনিবার বরপক্ষ বউভাত অনুষ্ঠানের আয়োজন করলেও সেখানে মেয়ের পরিবারের কেউ যেতে পারছেন না।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, ‘রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে, তার আশপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে আমরা দ্রুত সাড়া দিলেও ডাকাত দল বাড়ির পেছনের ধানখেত দিয়ে পালিয়ে গেছে।’

তিনি বলেন, ‘এরা মহাসড়ককেন্দ্রিক একটি ডাকাত চক্র। আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। আমরা ডাকাত চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9