দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পোরশা উপজেলা বিএনপির সভাপতিকে বহিষ্কার

১৫ নভেম্বর ২০২৫, ১০:০১ PM
মোজাম্মেল শাহ চৌধুরী ও বহিষ্কারের নোটিশ

মোজাম্মেল শাহ চৌধুরী ও বহিষ্কারের নোটিশ © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। সংগঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভাপতি পদ স্থগিত, দল থেকে বহিষ্কার ও আজ হতে দলের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না করার জন্যও তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে পোরশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরী  বলেন, ‘আমার নামে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি দলের শীর্ষ নেতাদের সম্পর্কে কোনো মিথ্যাচার করিনি। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডা. জাহিদের সঙ্গে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের একটি ছবি দেখি। ছবিতে মোস্তাফিজুর রহমানকে ডা. জাহিদের হাতে কিছু দিতে দেখা যায়। সেই ছবি দেখে আমি বলেছিলাম টাকার বিনিময়ে তাহলে দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে। নওগাঁ জেলা বিএনপি আমাকে যে বহিষ্কার করেছে, তা তারা করতে পারে না। বহিষ্কার করার ক্ষমতা একমাত্র কেন্দ্রের হাতে।’

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, ‘দলের সাংগঠনিক কাঠামো মেনেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র যদি আমাদের এ বিষয়ে কোনো কিছু বলে, তাহলে আমরা সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬