বরগুনায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

১৪ নভেম্বর ২০২৫, ০৯:১৭ AM
স্বর্ণা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন

স্বর্ণা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন © সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় সড়কের পাশে পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আমতলী উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির অধিকাংশই পুড়ে গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসটি প্রায় সম্পূর্ণই দগ্ধ হয়। 

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, ‘বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।’ 

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে বাসটির প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে। ঘটনার কারণ ও কারা জড়িত থাকতে পারে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কবরের পাশে বেলি ফুল গাছ লাগাবেন’, মৃত্যুর ২ দিন আগে ফেসবুক…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950