ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

২৩ অক্টোবর ২০২৫, ১০:০৮ PM
ডাকাতিয়া নদীর পাড়ে চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের চূড়ান্ত কাজ চলছে

ডাকাতিয়া নদীর পাড়ে চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের চূড়ান্ত কাজ চলছে © টিডিসি

প্রতিষ্ঠার সাত বছর পর অবশেষে অবকাঠামো নির্মাণের পথে এগোচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজ। ডাকাতিয়া নদীর পাড়ে কলেজ নির্মাণের জন্য ৩০ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত যাচাই-বাছাই চলছে, যা সম্পন্ন হলে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু হবে এই সরকারি মেডিকেলের।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে পূর্ব দিকে দেওয়ানবাড়ি পর্যন্ত ডাকাতিয়া নদীর পাড়ের জমিগুলোর শ্রেণি সঠিক আছে কি না, তা পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে এসব তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক। তিনি বলেন, ‘এর আগেও জমির শ্রেণি সঠিক আছে কি না, দেখা হয়েছে। আমাদের নিজস্ব সার্ভেয়ারদের মাধ্যমে এখন আবার অধিকতর যাচাই করা হলো। কারণ এরসাথে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আর্থিক বিষয় জড়িত রয়েছে। যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর প্রতিবেদন পাঠানো হবে। এরপর তৈরি করা হবে প্রাক্কলন । দ্রুত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন হবে এবং আমরা দুটি মৌজায় মেডিকেলের জন্য এখানে ৩০ একর জমি অধিগ্রহণ করব।’

চূড়ান্ত পর্যায়ে জমির শ্রেণি যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও সহকারী প্রকল্প পরিচালক ডা. হারুন অর রশিদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি।

সহকারী প্রকল্প পরিচালক ডা. হারুন অর রশিদ বলেন, ২০১৮ সালে চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর ইতোমধ্যে দুটি ব্যাচ চিকিৎসক হয়ে বেরিয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে বর্তমানে মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালনা হচ্ছে। এতে করে জেলা ও আশপাশে অনেক রোগী সেবা নিতে পাচ্ছে। 

তিনি আরও বলেন, জমি অধিগ্রহণের জন্য চূড়ান্ত পর্যায়ে শ্রেণি যাচাই-বাছাই কাজের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে। মেডিকেলের অবকাঠামো নির্মাণ হলে শিক্ষার্থীদের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে।

আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9