ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১০ অক্টোবর ২০২৫, ০৬:১১ PM
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ জড়ায় দুই পক্ষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ জড়ায় দুই পক্ষ © টিডিসি

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুর্গাপুর এলাকার বড়বাড়ি ও মুন্সিবাড়ির লোকজন একে অপরের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষে জড়ান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন রয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬