সময় মতো বিয়ের দাবিতে বর সেজে রাস্তায় যুবক

০৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ PM
রেজা

রেজা © সংগৃহীত

সন্তানদের সময়মতো বিয়ের দাবিতে বর সেজে রংপুরে এক অভিনব প্রতিবাদ করেছেন রেজা নামের এক যুবক। মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত এই যুবকের বাড়ি রংপুর সিটি কর্পোরেশনের আমাশু কুকরুল এলাকায়। তিনি নিজেও এখনও বিয়ে করেননি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, নগরীর প্রেসক্লাবের সামনে রেজা মাথায় পাগড়ি ও শরীরে শেরোয়ানি, চোখে সানগ্লাস এবং গলায় ফুলের মালা পরে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে থাকা রঙিন কালিতে প্রিন্ট করা প্ল্যাকার্ডে লেখা, ‘সন্তানদের বিয়ে সময়মতো দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে”। তাঁকে ঘিরে অনেকেই ছবি তুলছেন, কথা বলার চেষ্টা করছেন এবং অনেকে তাঁর সঙ্গে ছবিও তুলছেন। এক নজর ভালো করে দেখার জন্য পথচারীরা গাড়ি থামাচ্ছেন। তিনি প্রায় এক ঘণ্টা ধরে সেখানে দাঁড়িয়ে ছিলেন।

গীতিকার ও ছড়াকার এস এম খলিল বাবু বলেন, যুবকের এই অভিনব প্রতিবাদ কোনো হাসির বিষয় নয়। বরং এটি সচেতনতা সৃষ্টিতে কাজ করবে। তিনি মনে করেন, আইনিভাবে বিয়ের বয়স হলে ছেলেমেয়েদের বিয়ে দেওয়া উচিত, তাতে সবার মঙ্গল হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তিতে এবার কতটা প্রভাব ফেলবে জিপিএ-৫?

কবি ও শিক্ষক বেলায়েত হোসেন বলেন, অবশ্যই ছেলে-মেয়েদের প্রাপ্ত বয়সেই বিয়ে দেওয়া উচিত। মূলত আমাদের দেশে চাকরি বা কাজে যোগদানে বিলম্ব হওয়ার কারণে বিয়েও দেরি হয়। আবার অনেকে আছেন, যারা চাকরি পাওয়ার পরও বিয়ে করেন না বা পরিবারের লোকজনও বিয়ে দিতে চান না। তবে সরকারিভাবে নির্ধারিত বয়স হলেই বিয়ে দেওয়া উচিত।

অভিনব প্রতিবাদকারী যুবক রেজা বলেন, আমাদের অভিভাবকেরা সন্তানের বয়স ৩০ পেরিয়ে গেলেও তাঁদের এখনও ছোট মনে করেন। অথচ সরকারিভাবে মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে। আমরা অনেক সময় পড়ালেখা শেষ করার অপেক্ষায় থাকি। এই অপেক্ষা শেষ পর্যন্ত চাকরির অপেক্ষায় গড়ায়। এভাবেই কখন যে বয়স ৩০ পেরিয়ে যায়, তা ভাবনায় আসে না। এই যৌবনকালে ছেলেমেয়েরা প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে। অনেকে নানা রকম খারাপ কাজের সঙ্গেও যুক্ত হয়। সময়মতো বিয়ে দিলে এই খারাপ কাজটা আর হতো না। দেশের বিভিন্ন পার্কে গেলেই হাজারো তরুণ-তরুণী, যুবক-যুবতীর দেখা মেলে, যাঁরা পার্কেই সুযোগ পেলে অনৈতিক কাজ করছেন।

তিনি আরও বলেন, ‘আমার আজকের প্রতিবাদ অভিভাবকদের প্রতি। এই অভিনব প্রতিবাদের মাধ্যমে অভিভাবকদের উদ্দেশ্যে বলব, আপনার সন্তানের বিয়ের বয়স হলে আর অপেক্ষা না করে বিয়ে দিয়ে দিন।’

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9